আন্তর্জাতিক

তিব্বত সীমান্তে মানুষের চোখে এখনো ধ্বংসযজ্ঞের আতঙ্ক

তিব্বত সীমান্তে মানুষের চোখে এখনো ধ্বংসযজ্ঞের আতঙ্ক

হিমবাহধসে আকস্মিক প্রলয়ংকরী বন্যায় ঘরবাড়ি হারিয়ে ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন অসংখ্য মানুষ। ত্রিশূলী, নুয়াকোট, নেপাল, ২৯ আগস্ট

তিব্বত সীমান্তে হিমবাহধসে আকস্মিক প্রলয়ংকরী বন্যায় বিপর্যস্ত নেপালের বিস্তীর্ণ জনপদ। কাদামাটি ও ধ্বংসস্তূপে চাপা পড়েছে ঘরবাড়ি, হারিয়ে যাওয়া স্বজনের খোঁজে চলছে অপেক্ষা। কেউ আশ্রয় নিয়েছেন ত্রাণশিবিরে, কেউ হাসপাতালে স্বজনের ছবি হাতে খুঁজছেন নিখোঁজ আপনজনকে। উদ্ধারকাজ ও ত্রাণ তৎপরতার মধ্যেও বিপর্যস্ত মানুষের চোখে এখনো ধ্বংসযজ্ঞের আতঙ্ক।